দেশের কয়েকটি জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আনোয়ার গ্রুপ। মূলত করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ জনগণ থেকে শুরু করে স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রির মতো গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সহায়তায় এক হাজারের বেশি বন্যাদুর্গত পরিবারকে জরুরি ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি। —বিজ্ঞপ্তি