বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ টাকার সমপরিমাণ একটি পেমেন্ট অর্ডার ইস্যু করা হয়। এর আগে ২৫ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সভায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তা হিসেবে দেয়ার সিদ্ধান্ত হয়।