মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে (জুম পদ্ধতি) অনুষ্ঠিত সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কোম্পানি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, এএনএম ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, শারমিন নাসির, দিলরুবা শারমিন, প্রফেসর আনসার আলী ও মোহাম্মদ আহসান ইবনে কবিরসহ অন্য পরিচালকরা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এনসি রুদ্র্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সভায় জানানো হয়, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৩ সালে ৩৮৩ কোটি টাকা মোট প্রিমিয়াম অর্জন করেন। বর্তমান মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৮৪২ দশমিক ৯৭ কোটি টাকা। কোম্পানি ২০২৩ সালে ৪৪৬ দশমিক ৪১ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। -বিজ্ঞপ্তি