দেশের পূর্বাঞ্চলে বন্যার্তদের সাহায্য করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। সম্প্রতি রাজধানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজমের হাতে চেক হস্তান্তর করেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, মো. শাফকাত হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমটিবি থেকে আজম খান, হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট ও মো. রজার ইবনে আজাদ, হেড অব ব্র্যান্ড এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে এমএ সালাম, ট্রেজারার ও ডা. শাহানা জাফর, পরিচালক ফাইন্ড রেইজিং উপস্থিত ছিলেন।
বন্যাদুর্গতদের পাশে এমটিবি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
দেশের পূর্বাঞ্চলে বন্যার্তদের সাহায্য করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।










