‘বন্যার্তদের পাশে বীকন’ কর্মসূচির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার, বোতলজাত পানি ও বিশুদ্ধকরণ যন্ত্র, শিশুখাদ্য এবং খাবার স্যালাইন সরবরাহ করছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া, আব্দুল রাজ্জাক হাই স্কুল এবং ব্র্যাক অফিসে আশ্রয় নেয়া বন্যাদুর্গত এক হাজার পরিবারের মাঝে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হিসেবে ১৫ লাখ টাকার চেক সেনাপ্রধানের পক্ষে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়েছে।