জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাইসাইকেলের আন্তর্জাতিক প্রদর্শনী ইউরোবাইকে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে গত বুধবার। এবারের মেলায় বিশ্বের ৬০টি দেশের ১ হাজার ৮০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দুরন্ত বাইসাইকেলের প্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ১৫টি দেশে বাইসাইকেল রফতানি করছে। ইউরোবাইক প্রদর্শনীতে স্টিল ও অ্যালুমিনিয়ামের তৈরি দুরন্ত বাইসাইকেল কিডস, জুনিয়র, অ্যাডাল্ট সাইকেল ও হাইএন্ডের ই-বাইক রাখা হয়েছে।
ফ্রাঙ্কফুর্টে ইউরোবাইক প্রদর্শনীতে দুরন্ত বাইসাইকেল
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাইসাইকেলের আন্তর্জাতিক প্রদর্শনী ইউরোবাইকে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে গত বুধবার।










