এ উপলক্ষে গুলশান এভিনিউয়ে প্রাইম ভিউয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের ম্যানেজিং পার্টনার আমিনাহ আলভী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের ‘নীরা’ প্রায়োরিটি গ্রাহকরা কেনসো, ইউজেন ঢাকা এবং ইউজেন ওয়াটারফ্রন্টের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে।

চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং (ভারপ্রাপ্ত) নাহরিন কাইয়ুম এবং উইমেন ব্যাংকিং ‘নীরা’র বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।