আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের মিটফোর্ড শাখায় এসএমই ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। এ সময় ডিএমডি ও সিবিও কামরুল হাসান খান, এসএমই ডিভিশনের প্রধান জাহিদ আল মুনতাসির, মিটফোর্ড শাখার ব্যবস্থাপক এসএম ইমরান আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
মধুমতি ব্যাংকে আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন
আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের মিটফোর্ড শাখায় এসএমই ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।










