আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ডের ১৯তম শরিয়াহ সুপারভাইজরি বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ড. সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিনের সভাপতিত্বে শরিয়াহ বোর্ডের সদস্য মাওলানা সাইয়্যেদ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরী, ড. এম মহব্বত হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, এফসিএমএ, ড. মনজুর-ই–এলাহি এবং মুফতি ইউসূফ সুলতান সভায় উপস্থিত ছিলেন। এ সময় শরিয়াহ ফান্ডের ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-জুন) শরিয়াহভিত্তিক কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে সব শরিয়াহ কমপ্লায়েন্স রিপোর্ট অনুমোদন করা হয়।—বিজ্ঞপ্তি