সাউথইস্ট ব্যাংক পিএলসির আন্তর্জাতিক বিভাগ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে দেশে প্রথমবারের মতো আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে। সম্প্রতি ব্যুরো ভেরিতাসের (বাংলাদেশ) সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট (সার্টিফিকেশন) মাহমুদুল ইসলাম খানের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি