ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। এছাড়া ছিলেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, এএমডি মো. আলতাফ হুসাইন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুস সামাদ ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। —বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।










