চিকিৎসক ও নার্সসহ ৪০ জনের একটি মেডিকেল টিম নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)। যার অংশ হিসেবে সম্প্রতি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ সময় স্যালাইন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নাভানা ফার্মাসিউটিক্যালসের এমডি অধ্যাপক ডা. জোনাইদ শফিক।