খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল খাদ্য অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জিএম মোহাম্মদ মহিউদ্দিন ভূঁঞা এবং খাদ্য অধিদপ্তরের এডিজি আব্দুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মনিরুজ্জামান, সোনালী ব্যাংকের ডিজিএম মো. আমিনুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি