ড্যাফোডিল পরিবারের সব পণ্য এবং সেবার পরিসর বৃদ্ধির লক্ষ্যে ড্যাফোডিল রেসপন্স সেন্টার (১৬৬০২) নামে একটি কল সেন্টার চালু করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ড্যাফোডিল পরিবারের সিইও মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের জিএম জাফর আহমেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।