এতে দেশের নানা প্রান্তের তরুণ ক্রিয়েটররা বাংলাদেশকে নিজেদের লেন্সে, নিজেদের ভাষায় তুলে ধরেন। রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে তিন দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রুচি বিউটিগ্রাম’-এর সপ্তম আসরে ১২ হাজারেরও বেশি ছবি, ডিডিও ও গল্প জমা পড়ে। সেখান থেকে একাধিক ধাপে বাছাই প্রক্রিয়া শেষে বিচারকদের সঙ্গে মাস্টারক্লাস এবং নতুন টাস্ক সম্পন্ন করার পর চূড়ান্তভাবে ৫২টি ছবি, ১৮টি ভিডিও এবং ২৫টি গল্প নির্বাচন করা হয়।
এবারের আসরে গল্প বিভাগে লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব এবং ট্র্যাভেলার বাবর আলী বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়া ছবি বিভাগে সাইফুদ্দিন হাসান চন্দন ও শফিকুল আলম কিরণ এবং ভিডিওগ্রাফি বিভাগে সিনেমাটোগ্রাফার রাশেদ জামান বিচারক ছিলেন।
রুচি বিউটিগ্রাম সিজন সেভেন বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটের মাধ্যমেও বিজয়ী নির্বাচন করা হয়। অনলাইন প্লাটফর্মে প্রদর্শিত নির্বাচিত ছবি, ভিডিও ও গল্প থেকে দর্শকরা তাদের পছন্দের কনটেন্টে ভোট দেন। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতায় যুক্ত হয় দর্শকদের সরাসরি অংশগ্রহণ, যা আয়োজনটিকে আরো ইন্টারঅ্যাকটিভ করে তোলে।
প্রদর্শনীর শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রুচির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. পারভেজ সাইফুল ইসলাম এবং বিপণন প্রধান ইমতিয়াজ ফিরোজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










