ইউরোপে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাবেক
শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) জার্মানির ফ্রাঙ্কফুর্টে
এ মিলনমেলার আয়োজন করা হয়। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন সাবেক শিক্ষার্থী মিলনমেলায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি
ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। বিশেষ অতিথি ছিলেন গুগলের প্রথম বাংলাদেশী ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার এবং এআইইউবির সাবেক শিক্ষার্থী
জাহিদ সবুরসহ আরো অনেক সাবেক শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি
ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে ইশতিয়াক
আবেদীন মিলনমেলার আয়োজকদের প্রশংসা করে আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা
প্রকাশ করে বলেন, ইউরোপে কর্মরত এআইইউবির সাবেক শিক্ষার্থীরা নতুনদের
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।
বিশেষ অতিথি জাহিদ সবুরও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। —বিজ্ঞপ্তি










