তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।










