রিটেইল চেইনশপ ডেইলি শপিং বন্যার্তদের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে। যার অংশ হিসেবে প্রতিটি লেনদেন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বন্যার্তদের জন্য ব্যয় করা হবে। এ উদ্যোগ থেকে প্রাপ্ত অর্থে ত্রাণসামগ্রী ক্রয় করে তা সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বন্যাদুর্গত এলাকায় বিতরণ করা হবে। এছাড়া ডেইলি শপিং এরই মধ্যে ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের কাজ শুরু করেছে। —বিজ্ঞপ্তি