মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন ডিএমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হুমায়ুন কবীর। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হোম-অ্যাপ্লায়েন্স শিল্পের সঙ্গে যুক্ত। হুমায়ূন কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তরুণ বয়সে তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবেও তার পরিচিতি রয়েছে। হুমায়ূন কবীর বর্তমানে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, মিরপুর সিটি ক্লাবের আজীবন সদস্য এবং পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।