বিশ্বস্ত ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি যশোরে বেনাপোল শাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের এএমডি কাজী মশিউর রহমান জেহাদ, বেনাপোল পৌরসভার মেয়র মো. নাসির উদ্দীন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বজলুর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি