মধুমতি ব্যাংক পিএলসির ৭৯তম পর্ষদ সভা সম্প্রতি জুম প্রযুক্তির সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, মোস্তফা কামাল, তানজিমা বিনতে মোস্তফা, হুমায়ুন কবির বাবলু, সুলতানা জাহান, এ মান্নান খান, ফেরদৌসি ইসলাম, মানোয়ার হোসেন, সৈয়দা শারমিন হোসেন, তানভীর আহমেদ মোস্তফা এবং ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। —বিজ্ঞপ্তি