প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসির মধ্যে রেমিট্যান্সসংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান মো. রুহুল আমিনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংকের মধ্যে রেমিট্যান্সসংক্রান্ত চুক্তি স্বাক্ষর
প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসির মধ্যে রেমিট্যান্সসংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










