পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৮১ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর হয়েছে ৬৩ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৮৮। এর মধ্যে ৬২ দশমিক ৭১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৫ দশমিক ৮৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩১ দশমিক ৪৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

তথ্য অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ২৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ কোটি ৮৫ লাখ টাকা।