আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত ক্যানস্যাট-২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অ্যাস্ট্রো দল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল) ও সিমেন্সের মতো প্রতিষ্ঠান এতে স্পনসর ছিল। প্রসঙ্গত, ক্যানস্যাট হলো একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা, যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলোর জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল বা কনটেইনার এবং প্রোব ডিজাইন কাজ করে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশ থেকে পাঁচটিসহ বিশ্বের মোট ৮০টি দল অংশগ্রহণ করে।
ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় ইউআইইউ
আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত ক্যানস্যাট-২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অ্যাস্ট্রো দল।










