বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ২ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এর মধ্যে ব্যাংক কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়েছে। ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী ও এএমডি মতিউল হাসানের কাছ থেকে সোনালী ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষে সহায়তার চেক গ্রহণ করেন। এদিকে মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর ফান্ড থেকে বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বন্যাদুর্গত এলাকায় ব্যাংকের স্থানীয় শাখা ও উপশাখার মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা দিল মার্কেন্টাইল ব্যাংক
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ২ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।










