সাফল্যের ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে কমেডি রিয়েলিটি অনুষ্ঠান মার্সেল হা-শো সিজন-৭। সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে এ আয়োজনের লোগো উন্মোচন করা হয়। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সঙ্গে মার্সেলের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি নজরুল ইসলাম সরকার, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুন্ডু, হেড অব প্রোগ্রাম আলফ্রেড খোকন ও মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার (লিড) উদ্দাম হোসেন মৃধাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।