ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় জাকারিয়া তাহেরকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি টিএস হোল্ডিংস, পূর্বাচল ড্রিলার্স ও টিএস প্যাকেজিংয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাকারিয়া তাহের বর্তমানে আরমানা লিমিটেড, আরমানা অ্যাপারেলস, আরমানা ফ্যাশন, আরম্যাক লজিস্টিকস, ডেনিম্যাক লিমিটেড, ডেনিম্যাক ওয়াশিং, জিতা অ্যাপারেলস এবং জিন্স কালচারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এমডি হিসেবে রয়েছেন। —বিজ্ঞপ্তি