মার্কেন্টাইল ব্যাংক পিএলসির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল (সুমন)। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মরহুম মোহাম্মদ সেলিমের পুত্র মোহাম্মদ আব্দুল আউয়াল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি বর্তমানে সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত। তিনি দাতব্য সংগঠন আব্দুর রাজ্জাক অ্যান্ড মোহাম্মদ সেলিম ফাউন্ডেশনের সদস্য সচিব। এছাড়া আব্দুল আউয়াল ঢাকা ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড ও গুলশান নর্থ ক্লাবের সদস্য। —বিজ্ঞপ্তি










