মালয় উপদ্বীপের পশ্চিম উপকূল বরাবর নতুন কনটেইনার বন্দর তৈরি করছে মালয়েশিয়া। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ মালাক্কা প্রণালিকে লক্ষ্য করে এ উদ্যোগ নেয়া হয়েছে। ৪২ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে নির্মিতব্য এ বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তৃত ব্যবহার থাকবে, যা মালয়েশিয়ার এ ধরনের অবকাঠামোর ক্ষেত্রে প্রথম। বন্দরটি তৈরি করছে মালয়েশিয়া ও চীনের কোম্পানি। চলতি মাসের শুরুতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরে করেছে। প্রস্তাবিত বন্দরে থাকবে ১ দশমিক ৮ কিলোমিটার এলাকায় বিস্তৃত জেটি, টার্মিনাল ও ৮ লাখ ৯ হাজার ৩০০ বর্গমিটার এলাকার কনটেইনার ডিপো। খবর ও ছবি নিক্কেই এশিয়া