রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর আর্মি গলফ ক্লাব কনভেনশন হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মুকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খান অতুল, উপদেষ্টা এএসএম শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. মোস্তফা কামাল, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এহসানুর রহমান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ আবুল হাসানসহ রূপায়ণ গ্রুপের সেলস কর্মকর্তারা।এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মুকুল বলেন, ‘উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেন আর সেলস টিম মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে বিনিয়োগকে এগিয়ে নিয়ে সমান দায়িত্ব পালন করেন। আগামীতে বিদেশীদের আকৃষ্ট করে— এমন সব প্রকল্প নিয়ে আসবেন উল্লেখ করে ব্যবসায়িক সাফল্য অর্জনে প্রতিষ্ঠানের সেলস টিমকে কাজ করার তাগিদ দেন তিনি। —বিজ্ঞপ্তি