ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক দিনমনি শর্মার সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএর একটি প্রতিনিধি দল। গতকাল নগরীর বিজিএমইএ সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। সভায় বিজিএমইএর কমপ্লায়েন্স ও সেফটি ম্যাজার্সবিষয়ক স্থায়ী কমিটির পরিচালক (ইনচার্জ) মোস্তফা সরওয়ার রিয়াদ বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিজিএমইএর পরিচালক এম এহসানুল হক, আমজাদ হোসাইন চৌধুরী, রাকিব আল নাসের, গাজী মো. শহীদউল্লাহ এবং সাবেক পরিচালক হাসানুজ্জামান চৌধুরী ও এমএম শফিউল করিম (খোকন)।