যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) তিনজন শিক্ষক। তারা হলেন এআইইউবির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ফিরোজ মৃধা ও প্রকৌশল অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন। সম্প্রতি এ তিন শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।