ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ অ্যাস্ট্রো’ দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত ক্যানস্যাট ২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় স্থান এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির স্পনসর হিসেবে ছিল নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল), সিমেন্স প্রভৃতি। ক্যানস্যাট হলো একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন বিল্ড লঞ্চ প্রতিযোগিতা, যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলোর জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কনটেইনার ও প্রোব) ডিজাইন কাজ করে।