শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য খন্দকার শাকিব আহমেদ ও মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ এবং স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান কেএএম মাজেদুর রহমান সভায় অংশ নেন। এছাড়া ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৬তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










