স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গতকাল ল্যাবএইডের একটি প্রতিনিধি দল কুমিল্লা সেনানিবাসে ৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। প্রথম ধাপের এ ত্রাণসহায়তার মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, শিশু খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পোশাক। এছাড়া ল্যাবএইডের চিকিৎসকদের একটি দল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীসহ বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিতে যাচ্ছে। —বিজ্ঞপ্তি
বন্যার্তদের জন্য সেনাবাহিনীর হাতে ত্রাণসামগ্রী তুলে দিল ল্যাবএইড
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।










