বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক অনুদান প্রদান করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ইনসেপ্টার প্রধান কার্যালয়ে ওষুধ ও আর্থিক অনুদান হস্তান্তর করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বন্যার্তদের জন্য বিমান বাহিনীকে ওষুধ ও আর্থিক অনুদান দিল ইনসেপ্টা
বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক অনুদান প্রদান করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।










