ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে ব্লক মার্কেটে ৮০ কোম্পানির মোট ৮৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ব্লক মার্কেটে আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। গত সপ্তাহে ব্লক মার্কেটে ইস্টার্ন ব্যাংকের ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। ন্যাশনাল ব্যাংকের ১৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সমাপনী শেয়ারদর ছিল ৬ টাকা। আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, কোম্পানিটির সমাপনী শেয়ারদর ছিল ১২১ টাকা ৬০ পয়সা।
এছাড়া আইসিবি এমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ কোটি ৭৩ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। ফান্ডটির সমাপনী ইউনিট দর ছিল ১০ টাকা ২০ পয়সা। ইজেনারেশন লিমিটেডের ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সমাপনী শেয়ারদর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। লাভেলোর ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সমাপনী শেয়ারদর ছিল ৬৬ টাকা ৯০ পয়সা। সিটি ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সমাপনী শেয়ারদর ছিল ২২ টাকা ৭০ পয়সা। বেস্ট হোল্ডিংসের ২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সমাপনী শেয়ারদর ছিল ৩৭ টাকা ৮০ পয়সা। বিচ হ্যাচারির ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সমাপনী শেয়ারদর ছিল ৬৫ টাকা ৬০ পয়সা। সবশেষ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৩১ টাকা ৯০ পয়সা।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৮৬৪ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৩৫ শতাংশ কমে ১ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৩২ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৭৯ শতাংশ কমে ১ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ২৮২ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৮৫টির আর অপরিবর্তিত ছিল ২১টির। এছাড়া লেনদেন হয়নি ১৭টির।
ডিএসইতে গত সপ্তাহে ১ হাজার ৯১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ২ হাজার ১৭৪ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৪৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে ছিল ৪৩৫ কোটি টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ১০ শতাংশ।










