তিন বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ জয় করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৪ এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে পুরস্কার প্রদান করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) নাসের এজাজ বিজয় এবং ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ লুৎফুল হাবিব ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ড’ এবং ইস্যু বিভাগের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কন্টাক্টলেস পেমেন্টস’ ও ‘এক্সিলেন্স ইন ক্রস-বর্ডার পেমেন্টস ক্রেডিট’ অর্জন করে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমরা ভিসার সঙ্গে কাজ চালিয়ে যাব। আমাদের সব গ্রাহক, নিয়ন্ত্রক এবং অংশীদারদের অবিরাম বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আমি আমার সহকর্মীদের কাছেও কৃতজ্ঞ, যাদের উদ্যোগী মনোভাবের কারণে এ অর্জন সম্ভব হয়েছে।’ —বিজ্ঞপ্তি










