ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসিফ জহির। তিনি অনন্ত গ্রুপে ডিএমডির দায়িত্ব পালন করছেন। এ প্রতিষ্ঠানটি তৈরি পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট, ডিজিটাল কমার্স ও আর্থিক সেবা খাতের ব্যবসার সঙ্গে জড়িত।

আসিফ জহির সিন্দাবাদডটকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি, যা দেশের বৃহত্তম বিটুবি ফোকাসড ই-কমার্স মার্কেটপ্লেসগুলোর মধ্যে একটি। তিনি পেশাগত জীবনে যুক্তরাষ্ট্রে গুগলের প্রডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

আসিফ জহির যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন। যেখানে তাকে প্রেসিডেন্ট স্কলার এবং মেফিল্ড ফেলো হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তী সময়ে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) তাকে ইয়ুথ গ্লোবাল লিডার হিসেবে সম্মানিত করে। —বিজ্ঞপ্তি