নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল ব্যাংকের পরিচালক হাফেজ মো. এনায়েত উল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় বক্তব্য রাখেন ইব্রাহিম নিট গার্মেন্টসের চেয়ারম্যান মো. ইউসুফ, পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আশরাফুজ্জামান পাপ্পু এবং ব্যাংকের এসইভিপি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ফকির গ্রুপের পরিচালক ফকির মুশফিকুজ্জামান ফাবি ও ওসমান গার্মেন্টসের এমডি মো. ওসমান গনি। ব্যাংকের ইভিপি ও হেড অব পিআর জালাল আহমেদের সঞ্চালনায় ঢাকা সাউথ জোনাল হেড ও ইভিপি মনির আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নারায়ণগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন
নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।










