উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ল অ্যালামনাই রিইউনিয়ন। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ডিভিশন) বিচারপতি নাইমা হায়দার। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইয়াসমীন আর লেখা এবং বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। গেস্ট অব অনার হিসেবে ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ মনজুরুল হক এবং গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির হোসেন।