বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি স্যু অ্যাকসেসরিজ প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ইজিন বাংলাদেশ কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে বছরে এক কোটি জোড়া জুতা তৈরির বিভিন্ন উপকরণ তৈরি করবে। গতকাল বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইজিন বাংলাদেশ কোম্পানির এমডি জিয়েন, জাইয়ি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা কোম্পানি
বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি স্যু অ্যাকসেসরিজ প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ইজিন বাংলাদেশ কোম্পানি লিমিটেড।










