বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সম্প্রতি ঢাকায় সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এমডি আব্দুল মুক্তাদির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান ও সিইও মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমানও অংশ নেন। —বিজ্ঞপ্তি
ত্রাণ কার্যক্রমে ঔষধ শিল্প সমিতির সহায়তা প্রদান
বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।










