ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মহাসচিব আফসারুল আরিফিনের আকস্মিক মৃত্যুতে ডিসিসিআইর সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা শোক প্রকাশ করেছেন।
গত ৬ ডিসেম্বর রাত সাড়ে আটটায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আফসারুল আরিফিন ২০২০ সাল থেকে ঢাকা চেম্বারের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রায় তিন দশক ধরে তিনি দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে বিশেষ করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোতে কাজের মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা এবং পরিচিতি লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন সে প্রার্থনা করেন। মরহুমের পরিবারের সদস্যদের প্রতিও তিনি সমবেদনা প্রকাশ করেন।
মরহুমের নামাজে জানাজা আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলস্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর ১১ নম্বরে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে।










