বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে নির্দেশ দিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি এসএম মাহবুবুল আলম। গতকাল ওয়ালটনের করপোরেট অফিসে চলমান বন্যা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আয়োজিত বিশেষ সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিএমও গালীব বিন মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।










