পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ১৪৬ জন জুনিয়র অফিসারের জন্য মানবসম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। মানবসম্পদ বিভাগের প্রধান ও জিএম ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংকে জুনিয়র অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ১৪৬ জন জুনিয়র অফিসারের জন্য মানবসম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।










