পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লোকসান বেড়েছে ৬০ দশমিক ৪০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩১ পয়সায়। 

সর্বশেষ ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রিং শাইন টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ৯৭ পয়সায়। 

রিং শাইনের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। ২০২০-২১ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল রিং শাইন টেক্সটাইলস।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৫৪০ কোটি ও পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩। এর মধ্যে ২৬ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬০ দশমিক ১৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে এক বছরে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৯ টাকা ৮০ পয়সা।