ইবিএল ও জেডব্লিউ অ্যাপারেল একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি চট্টগ্রামে জে ডব্লিউর প্রধান কার্যালয়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং জেডব্লিউ অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক জিন হাইউক পাইক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইবিএল পে-রোল বিভাগের প্রধান তৃষা তাকলিম এবং জেডব্লিউ অ্যাপারেলের মানবসম্পদ ব্যবস্থাপক মো. জিয়াউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।