এসবিএসি ব্যাংক পিএলসি ও গ্রামীণফোনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান এবং গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্রধান মোহাম্মদ শফিউল আজম, আইটির মো. ফখরুল ইসলাম এবং এজেন্ট ব্যাংকিং প্রধান মো. ফিরোজ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন গ্রামীণফোনের পরিচালক ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ, সাব সেগমেন্ট প্রধান মো. শাখাওয়াত হোসেন খান, বিডিং ম্যানেজার ফারাহ্ দিবা ও অ্যাকাউন্ট ম্যানেজার মাহনুর তাবাস্সুম। —বিজ্ঞপ্তি