ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এ সভার আয়োজন করা হয়। এতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব সভাপতিত্ব করেন। সিটিজেনস ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য মাসুদুজ্জামান, মোখলেসুর রহমান ও এসএম শফিকুল হক এবং স্বতন্ত্র পরিচালক এনকেএ মবিন ও একেএম শহীদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিটিজেনস ব্যাংক ২০২৫ সালে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করে, পরিচালন মুনাফা ২১ শতাংশ বাড়ে। একই সময় ব্যাংকের আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বাড়ে। এছাড়া খেলাপি ঋণের হার (এনপিএল) শূন্য দশমিক ২০ শতাংশে সীমাবদ্ধ ছিল।










